ঢাকাMonday , 7 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদের ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমামের নাম মোঃ ছবুর (২৬)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামের আইয়ুব আলী মোল্লার ছেলে। তিনি মুকসুদপুর উপজেলার চন্দ্রখোলা জামে মসজিদের ইমাম ছিলেন। এই মসজিদ সংলগ্ন একটি ঘর থেকেই রোববার তার লাশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট এলাকা সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর হোসেন জানান, দুপুরে যোহরের আযান না দেওয়ায় মুসুল্লিরা ইমাম মোঃ ছবুরকে ডাকতে যায়। এসময় ঘরের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়না তদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।