ঢাকাSaturday , 5 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ২ রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে টেকনাফের বাহারছড়ার মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানির ছড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, সকালে মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে দুইজনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করে। নাম-পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে এ দুইজন রোহিঙ্গা বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা ব্যবসার জের ধরে তাদের নিজেদের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে প্রাথামিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য উদ্ধার লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।