ঢাকাSaturday , 5 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরের নির্যাতিতাকে দেখতে গেলেন বাম নেতারা

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরের আলোচিত নির্যাতিতা গৃহবধূকে দেখতে নোয়াখালী সফর করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। বাম জোটের নেতারা শুক্রবার প্রথমে নোয়াখালী সদর হাসপাতাল এবং পরে বিকালে সুবর্ণচরের ঘটনাস্থল পরিদর্শন করেন।
সফরকালে বাম জোটের নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা প্রথমে প্রকৃত আসামিদেরকে মামলায় এজাহারভুক্ত না করায় উদ্বেগ প্রকাশ করছি। প্রকৃত আসামিদের এজাহারভুক্ত করে দ্রুত বিচার আইনে বিচারের দাবী জানাচ্ছি।’
তিনি ভিকটিমের সুচিকিৎসা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করারও দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) নেতা শুভাংশ চক্রবর্তী, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা আবদুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো আকবর খান ও বাসদ নেতা মাইন উদ্দিন লিটন।
পুলিশ জানিয়েছে, গত রবিবার রাতে চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন এক গৃহবধূর বসতঘর ভাংচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে শ্লীলতাহানি ঘটায় ও পিটিয়ে আহত করে। পরদিন ওই নারী ও তার স্বামীকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ৯ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যেই ৭জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।