গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সিটি করপোরেশনের সাহাপাড়া এলাকার রেললাইনের পাশ থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর জংশন ফাঁড়ির ইনচার্জ এসআই সুভ্রত দাস জানান, বিকেলে সাহাপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটের পাশে একটি শপিং ব্যাগে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নবজাতকটি মেয়েশিশু।

