নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের বালিয়ারপুর থেকে ৭০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব-২। এ সময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে র্যাব-২ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-০১৩৭) আব্দুলাহপুর সাভারের বলিয়ারপুরে চেকপোস্টে আটকানো হয়। পরে ভেতর থেকে মো. মামুন, মো. শাহ আলম, মো. আলমগীর হোসেন, মো. রিয়াদকে গ্রেপ্তার করা হয়। প্রাইভেটকারের বিভিন্ন স্থানে ছয়টি খাকি রঙের স্কচটেপে মড়ানো প্যাকেটসহ মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

