ঢাকাFriday , 4 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাদল মিয়া (৪০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া নগর জলফৈই এলাকার মৃত জহিরুল মাস্টারের ছেলে। তিনি টাঙ্গাইল পূর্বাঞ্চল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজন দত্ত বলেন, ‘শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহর থেকে বাদল মিয়া মোটরসাইকেলযোগে বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি নগর জলফৈই এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাদল নিহত হন এবং একজন আহত হন। পরে পুলিশ খবর পেয়ে আহতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং নিহতের লাশ মর্গে পাঠায়। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়।