ঢাকাThursday , 3 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১০ যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক সার্জেন্ট প্রণব কুমার সরকার জানান, সকালে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের এক নারী যাত্রী মারা যায়। আহত হয়েছে আরো ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পরে খবর পেয়ে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।