ঢাকাWednesday , 2 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অর্ধকোটি টাকার পণ্য জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঘোষণাতিরিক্ত ও ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি করায় চট্টগ্রামে অর্ধকোটি টাকার পণ্য চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার আমদানিকৃত একটি চালান খালাসকালে এসব পণ্য জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক এমএস ওমর ট্রেড ইন্টারন্যাশনাল কর্তৃক আমদানিকৃত শুল্ককরসহ মূল্য ৫২ লাখ ১৫ হাজার ১৪৭ টাকার পণ্য চালান জব্দ করা হয়। গত ২৪ ডিসেম্বর আমদানিকৃত চালানটি এ দপ্তর কর্তৃক খালাস সাময়িক স্থগিত করা হয়। তবে পণ্য চালানের তিনটি কন্টেইনারের মধ্যে দুইটি খালাস হয়ে যাওয়ায় একটার খালাস স্থগিত করা সম্ভব হয়। শুল্ক গোয়েন্দার নিকট নিশ্চিত গোয়েন্দা তথ্য থাকায় পণ্য চালানটির কায়িক পরীক্ষা করা হয়। পণ্যের মধ্যে রয়েছে চাবির রিং, নেইল কাটার, কটন বাট ও প্যাড লকসহ ইত্যাদি পণ্য। শুল্ককরসহ ফাঁকিকৃত পণ্য চালানটির মোট আনুমানিক মূল্য ১৯ লাখ ৭৬ হাজার ১৯২ টাকা এবং ফাঁকিকৃত রাজস্বসহ পণ্য চালানটির সর্বমোট মূল্য ৫২ লাখ, ১৫ হাজার ১৪৭ টাকা। তবে দুইটি কন্টেইনার না থাকায় পরিপূর্ণ শুল্ক নিরুপন করা সম্ভব হয় নাই। পণ্য চালানটির কায়িক পরীক্ষা প্রতিবেদন চট্টগ্রাম কাস্টম হাউসে প্রেরণ করা হয়েছে।