ঢাকাMonday , 31 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় দাউদ সম্রাট (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার বিকেলের দিকে উপজেলার কলেজ রোড এলাকায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনায় দুই যুবলীগ কর্মী আহত হয়েছে। আহতরা হলেন অমল ও সাজ্জাদ হোসেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীতাকুন্ডে সন্ত্রাসী হামলায় আহত তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হলে দাউদ সম্রাটকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবলীগ সূত্রে জানা যায়, অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগ নেতা দাউদ সম্রাটসহ তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।