ঢাকাMonday , 31 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জীবনের প্রথম নির্বাচনেই বড় জয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি প্রয়াত চট্টগ্রামের রাজপথ কাঁপানো রাজনীতিক মহিউদ্দিন চৌধুরীর যোগ্য উত্তরাধিকারের পরিচয় দিয়েছেন পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হলেন এই তরুণ রাজনীতিক।
নির্বাচনে দেশের ইভিএম পদ্ধতির ৬টি আসনের একটি ছিল চট্টগ্রাম-৯ কোতয়ালি। এই আসনেই নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ব্যারিস্টার ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই আসনের ১৪৪টি ভোট কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬১৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকে বিএনপি’র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন পেয়েছেন ১৭ হাজার ৬৪২ ভোট। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে ২ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হলেন ব্যারিস্টার নওফেল।