ঢাকাSunday , 30 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চায়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) বলেছেন, এ দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চায়। সারা বাংলাদেশে কোথাও কোনো ঝামেলা হয়নি। পাকিস্তান আমলেও এত শান্তিপূর্ণ নির্বাচন দেখিনি।
রোববার দুপুরে রাজধানীর বারিধারায় কসমোপলিটন ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব একথা বলেন তিনি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান আকবর হোসেন পাঠান।
এদিকে, পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া ও কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয় পার্টির (বিজেপি) একাংশের নেতা আন্দালিব রহমান পার্থ। বারিধারায় নিজ বাসায় দুপুর পৌনে ২টায় সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
আন্দালিব রহমান পার্থ অভিযোগ করেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। তারা এজেন্টদের কাজগপত্র নিয়ে যায়। বিভিন্ন জায়গায় হামলায় আহত অনেক এজেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।