ঢাকাSunday , 30 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরু হয়। সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন প্রধানমন্ত্রী।
ঢাকা সিটি কলেজ ঢাকা-১০ আসনের মধ্যে পড়েছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস। প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার সময় তিনিও সঙ্গে ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদও এ সময় উপস্থিত ছিলেন।
ভোট দেওয়া শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, নৌকার জয় হবে, হবেই। স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় হবে। মানুষ উন্নয়নের পক্ষে তাদের রায় দেবে। তিনি জানান, নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন, তিনি ও তার দল তা মেনে নেবেন।