ঢাকাSaturday , 29 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণ ভোটের মাধ্যমে পরিস্থিতি বদলে দেবে

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : জনগণ ভোটের মাধ্যমে এবার পরিস্থিতি বদলে দেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুর ১টায় ঠাকুরগাঁও জেলা রির্টানিং কর্মকর্তার সাথে এক সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই। তা হলো- জনগনকে সাথে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’
নিজ দলের কর্মীদের আটকের বিষয়ে তিনি বলেন, ‘শুক্রবার বিএনপির যেসব কর্মীকে আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। তবে এরপরেও কিন্তু আমাদের সাধারণ ভোটারদের কেউ হতাশ করতে পারবে না। আমরা আশা করি, যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবে।’
বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এগুলো সমস্ত সরকারের কূটচাল। একেবারে ভিত্তিহীন। এগুলো কোনোটাই সঠিক নয়। বিএনপি নির্বাচনে আছে, থাকবে।’ এ সময় জেলা বিএনপির বিভিন্ন নেতা-কর্মীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।