সিরাজগঞ্জ সংবাদদাতা : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা বলেছিলাম বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশে একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা বলেছিল, শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না। কিন্তু বিএনপি ও ঐক্যফ্রন্ট নাকে খদ দিয়ে নির্বাচনে এসেছে। এবার বিজয় মাসে নির্বাচন। বিজয় ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে ফিরবে না।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়া বাজারে নির্বচনী সভায় তিনি একথা বলেন।
মোহাম্মদ নাসিম আরো বলেন, আওয়ামী লীগ কারো ওপর হামলার সমর্থন করে না। নবান্ন উৎসবের মত এবার নির্বাচনী উৎসব শুরু হয়েছে। ৭১ সালে যেভাবে আওয়ামী লীগের বিজয়ী হয়েছিলো ২০১৮ সালের নির্বাচনেও বিপুল ভোটে আওয়ামী লীগ বিজয়ী হবে। সুষ্ঠ ও সুন্দর নির্বাচন আশা করে আওয়ামী লীগ। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ উন্নয়নে বিশ্বাসী। এজন্য মানুষ আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়।
মনসুর থানার কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, তম্ময় মুনসুর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী।

