ঢাকাThursday , 27 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ পর্যন্ত নির্বাচনে থাকব

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসমলাম আলমগীর বলেছেন, এখন নির্বাচনের কোনো পরিবেশ নেই। কয়েকদিন ধরে আমাদের শীর্ষ নেতাদের ওপর হামলা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে শহরের কালিবাড়ি নিজ বাস ভবন থেকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত নির্বাচন করব। কারণ আমরা দেখিয়ে দিতে চাই যে, এই দেশে সরকারের অধীনে কখনো সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওতে কিছুদিন আগেও এসেছিলাম তখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল। গতকাল রাতে আসার পরে দেখলাম প্রকাশ্যে বড় বড় রামদা নিয়ে সন্ত্রাসী বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এই আসনটি আমার হওয়ায় তারা এখানে এমনটা করছে বলে আমার মনে হয়।
তিনি বলেন, আমি ও আমার পরিবার সবসময় সাম্প্রদায়িক ছিলাম। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে এই শহরে বসবাস করছি।
এ সময় জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উদ্দেশ্য সৈয়দপুর বিমানবন্দরের পথে রাওনা দেন।