ঢাকাThursday , 27 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ ২৪ জানুয়ারি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি না, সে বিষয়ে আদেশ দেওয়ার তারিখ পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার এ মামলায় আদেশের জন্য দিন ধার্য ছিল। এদিন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ আবারও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ২৪ জানুয়ারি এ মামলায় আদেশের দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত বছরের ২৫ জানুয়ারি আদালতে মামলাটি করেন এ বি সিদ্দিকী। গত ৩০ জুন অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। পরে গত ১৬ জুলাই খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারির আবেদন করেন এ বি সিদ্দিকী।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা না চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে কোনো উন্নতি হয় নাই। সারা দেশে উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট হয়েছে। এছাড়া, আওয়ামী লীগ দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেত্রী।
এদিকে, তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, খালেদা জিয়া তার বক্তব্যের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমালোচনা ও মানহানিকর বক্তব্য প্রদান করে সরকারের ভাবমূর্তি জনসমক্ষে ক্ষুণ্ন করাসহ সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদান করেছেন।