ঢাকাWednesday , 26 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারুকের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট খারিজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফারুকের মনোনয়নপত্র বাতিল চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে নির্বাচনের পর ফারুকের বিরুদ্ধে রিট দায়ের করার সুযোগ খোলা থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার ধানের শীষের প্রার্থী আন্দালিব রহমান পার্থের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজেও রিটের পক্ষে শুনানি করেন।
পরে ব্যারিস্টার আহসানুল করিম বলেন, আদালত আমাদের বলেছেন, ঋণ খেলাপির কারণে নির্বাচনের পরেও প্রার্থীর মনোনয়নপত্র চ্যালেঞ্জ করে রিট দায়েরের সুযোগ রয়েছে। তাই আমরা আমাদের রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ আবেদন করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এ আদেশের ফলে নির্বাচনের পরেও পুনরায় ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফারুকের মনোনয়নপত্র বাতিল চেয়ে রিট দায়েরের পথ খোলা থাকল।
এর আগে আন্দালিব রহমান পার্থের আরেক আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, খেলাপি ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে ফারুক হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন। সে রিটে সোনালী ব্যাংক তার কাছে টাকা পাবে বলে উল্লেখ করেছিলেন। কিন্তু ওই রিট আবেদনটির ওপর কোনো আদেশ হয়নি। কাজেই ফারুক যে ঋণ খেলাপি, এটা তো আত্মস্বীকৃত।