ঢাকাTuesday , 25 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিড়াল্লার চর গোমতী নদীর বেড়িবাঁধের নিচ থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিড়াল্লার চর নামক স্থানে গোমতী নদীর ভিতরে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় গুলিবিদ্ধ ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দেবিদ্বার থানায় খবর দিলে সকাল ৯টায় লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দেবিদ্বার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার, ওসি (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে দেবিদ্বার সার্কেলের অ্যাডিশনাল এসপি শেখ মোহাম্মদ সেলিম বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। এখনো লাশের পরিচয় জানা যায়নি। নিহত ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান মোহাম্মদ সেলিম।