ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মামাদের পিটুনিতে ২ ভাই নিহত

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামা এবং তাদের লোকজনের বেধড়ক পিটুনিতে কাওসার রহমান (৩০) ও মিল্টন রহমান (৩৫) নামে দুই ভাই নিহত হয়েছে।
শনিবার ভোরে গুরুতর আহতাবস্থায় ঢাকায় নেওয়ার পথে কাওসার ও চিকিৎসারত অবস্থায় দুপুরে মিল্টন মারা যায়।
নিহত কাওসার ও মিল্টন চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের পূর্ব কোদালিয়া গ্রামের আলতাফ আলীর ছেলে। পেশায় কাওসার গ্রাম্য পশু চিকিৎসক ও মিল্টন কৃষক।
এ ঘটনায় নিহতদের মা হায়াতন নেছা বাদী হয়ে তার চাচাত তিন ভাই নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম বকুল, রফিকুলের স্ত্রী খাসপুকুরিয়া ইউপি সদস্য শিরিন সুলতানা ও আত্মীয় ইসরাফিল আলীকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ শিরিন সুলতানাকে গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক রয়েছে।
চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, জমি সংক্রান্ত বিষয়ে কাওসারের পরিবারের সঙ্গে মামা রফিকুল ইসলাম বকুলের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে শুক্রবার বিকেলে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে রফিকুল ইসলাম ও তার ভাইরা এবং তাদের লোকজন কাওসার ও তার ভাই মিল্টনকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে কাওসার ও মিল্টনকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু পথে কাওসার ও দুপুরে ঢাকায় চিকিৎসারত অবস্থায় মিল্টন মারা যায়।