ঢাকাFriday , 30 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনার সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ ও ২০ ডিসেম্বর

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর আটটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুক্রবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। যা চলবে আগামী ১৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এবার বিদ্যালয়ে ভর্তির ফরম পাওয়া যাবে না।
তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর সর্বোচ্চ ৯ বছর বয়স নির্ধারণ করা হয়েছে এবং ৬ষ্ঠ শ্রেণির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীরা আবেদন করতে পারবে।
ভর্তি কমিটির সদস্য সচিব ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম জানান, ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি স্কুলের পরীক্ষার খাতা কোডিং করে সিলগালা করে স্ব-স্ব কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা স্কুলে আনা হবে এবং ওই দিনে খাতা মূল্যায়ন করে ফলাফল ঘোষণা করা হবে।