ঢাকাTuesday , 30 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাইব্যুনালে পায়ের উপর পা রেখে চেয়ারে বসেছেন এটিএম আজহারুল ইসলাম

Link Copied!

atm-azhar
‍নিজস্ব প্রতিবেদক : ট্রাইব্যুনালে পায়ের উপর পা রেখে চেয়ারে বসেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। এসময় তাকে খুব স্বভাবিক দেখা যায়।  ট্রাইব্যুনালে সুগন্ধি মেখে আসেন একাত্তরের এ অন্যতম মানবতা বিরোধী অপরাধী।
মানবতা বিরোধী অপরাধর মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে  ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয় আজহারকে। তার পরনে হালকা কলাপাতা রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা দেখা যায়। পাঞ্জাবির উপর পরেছেন অ্যাশ কালারের একটি স্যুয়েটার। চোখে চশমা ও পায়ে সু পরেছেন তিনি।
আজহার মনোযোগ দিয়ে রায় শুনছেন এবং স্বাভাবিক ভঙ্গিতে কিছুক্ষণ এদিক ওদিক তাকান। পায়ের ‍উপর পা দিয়ে রায় পড়া শুনছেন তিনি।