ঢাকাMonday , 27 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্পর্ক ভাঙার পর নতুন প্রেমে খেয়াল রাখুন বিষয়গুলো

Link Copied!

লাইফস্টাইল ডেস্ক : জীবনে পথ সঙ্গী ছাড়া পাড়ি দেওয়া যায় না। একজন সঙ্গী নিয়ে চলতে পথ চলাটা সহজ এবং সুখকর। তবে সঙ্গী সবসময় মনমত হয় না। অনেক সময় ভুল মানুষকে জীবনে বেছে নেওয়া হয়। আর ভুলের মাশুলও গুনতে হয়। দেখা যায় সম্পর্কটা ভেঙে যায়। তবে জীবন কারো জন্য থেমে থাকে না বলেই কেউ কেউ আবারো নতুন সম্পর্কে জড়িয়েও থাকে। তবে এমন ঘটনায় অর্থাৎ সম্পর্ক ভাঙার পর আবারো নতুন সম্পর্ক গড়ার ক্ষেতে বিষয়গুলো মাথায় রাখুন।
১. কোনও সম্পর্ক ভেঙে গেলে নতুন সম্পর্কে জড়ানোর পরও হ্যাং ওভার কাটে না অনেকের। আগের মানুষ বিশ্বাস ভাঙলে নতুন মানুষটিকে অবিশ্বাস করতে শুরু করেন কেউ কেউ, আগের মানুষের অস্তিত্ব খুঁজে পেতে চেষ্টা করেন নতুনের মধ্যে। এ ভুল থেকে আজই সরুন। প্রতিটি মানুষ স্বতন্ত্র, এটা ভেবেই মিশুন নতুন জনের সঙ্গে।
২. সম্পর্ক নিয়ে খুব তাড়াহুড়ো করছেন কি? এ বার একটু ধীরে সুস্থে এগোন। পরিচয়ের পরের দিনই প্রস্তাব, তার পরের দিনই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাÑ এমন ভুল প্রায়শই অনেকে করেন। এমন হলে অনেক সময় মানুষটাকে ভাল করে চেনাই হয়ে ওঠে না। ভুল বোঝাবুঝির পরিমাণ বেড়ে তিক্ততা আসে।
৩. সম্পর্কে স্বচ্ছ থাকুন। প্রয়োজনে আগের কোনও ভুল বা অপরাধ অকপটে শিকার করুন। যিনি সারা জীবন আপনার সঙ্গে থাকবেন, তাঁর কাছে এ সব গোপন করা অনুচিত। অনেকেই হারানোর ভয়ে গোপন করেন অনেক কিছু। সে ক্ষেত্রে মনে রাখবেন, যিনি অতীতের কোনও ভুলের কারণে আপনাকে ছেড়ে যাচ্ছেন, তাঁর মন আপনার সঙ্গে থাকার জন্য প্রস্তুত নয়।
৪. চারাগাছ যেমন একটু যতœ চায়, মানুষের সম্পর্কও তেমন। তাই যতœ নেওয়ার অভ্যাস না থাকলে তা আয়ত্তে আনুন। জীবনে যে কোনও ভাল কিছুর জন্যই একটা ভূমিকা পালন করতে হয়। তাই অযতেœর অভ্যাস থাকলে তা বদলান। এ খুব একটা গুণের কথাও নয়। বরং, ছোটখাটো বিষয়ে একটু হলেও যতœ নিতে শিখুন। খেয়াল রাখুন প্রিয়জনের।
৫. সময় দিন প্রিয়জনকে। মনোমালিন্যের সময়ও এক সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করুন। মুখোমুখি বসার অবসর ও আলোচনা অনেক সমস্যা মিটিয়ে দেয়। অনেকেই মতবিরোধ নিয়ে আলোচনা করতে চান না ‘সমাধান মিলবে না’ এমন বিশ্বাস থেকে। এমন ভাবনা সরিয়ে বরং বসুন আলোচনায়। তাতে সম্পর্কের শৈত্য সরে। পরস্পরকে বুঝতে সুবিধা হয়।