ঢাকাMonday , 22 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুল যাওয়ার পথে শিক্ষক অপহরণ

Link Copied!

Kidnefকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরের ঈদগাঁওতে আমান উল্লাহ (৩৩) নামে এক স্কুলশিক্ষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
রোববার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। অপহৃত শিক্ষক ঈদগাঁও ইউনিয়নের ইউসুফেরখিল এলাকার ছৈয়দ আলমের ছেলে ও পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অপহৃতের স্ত্রী তছলিমা আকতার জানান, সকালে ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আমান উল্লাহ। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রে অভিযোগ করা হয়।
অভিযোগে জানানো হয়, জমি সংক্রান্ত কারণে ছোটভাই কলিম উল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে আমান উল্লাহর। এ নিয়ে একবার আমান উল্লাহকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছিল অভিযুক্ত কলিম উল্লাহ। একই কারণে কলিম উল্লাহ ও তার লোকজন আমান উল্লাহকে অপহরণ করেছে বলে দাবি করেন স্ত্রী তছলিমা আকতার।
এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিনহাজ উদ্দীন জানান, কে বা কারা অপহরণ করেছে তা এখনো পুরোপুরি বলা যাচ্ছে না। তারপরও অভিযোগের ভিত্তিতে অপহৃতকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।