ঢাকাMonday , 22 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ নারীসহ ৩ জনের মৃত্যু

Link Copied!

rail-lineনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দয়াগঞ্জ, রমনা ও বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে দু’জন  নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাদের কারোরই পরিচয় পাওয়া যায়নি।
রোববার রাত ও সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
সোমবার সকাল সাড়ে ৯টায় দয়াগঞ্জ ব্রিজের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (২৫) নিহত হন। রেলওয়ে থানার এএসআই কুদ্দুস ফকির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠান।
তার পরনে লাল কামিজ ও জিন্স প্যান্ট ছিল।
রমনার পেয়ারাবাগ এলাকার ১৪নং গেটে ট্রেনে কাটা পড়ে অপর এক অজ্ঞাত নারী(৩৫) নিহিত হন। রেলওয়ে থানার এএসআই কুদ্দস ফকির লাশ তার উদ্ধার করে ঢামেকের মর্গে পাঠান। তার পরনে ছিল লাল-হলুদ শাড়ি।
এছাড়া বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন অজ্ঞাত এক যুবক (২৫)। তার পরনে লাল-সাদা পায়জামা পাঞ্জাবি ছিল। রেলওয়ে থানার এসআই মোহম্মাদ আলী লাশ উদ্ধার করে রোববার রাত পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতাল মর্গে পাঠান।