ঢাকাThursday , 18 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় গাফ্ফার চৌধুরীর বিরুদ্ধে মামলা

Link Copied!

gaffarবগুড়া প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘উন্মাদ’ বলায় প্রবাসী সাংবাদিক, কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর বিরুদ্ধে বগুড়ায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. একেএম জাহিদ (মনি) বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ দণ্ডবিধির ৫শ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং ১৩৬৮/সি ২০১৪ (বগুড়া সদর)।
মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় আব্দুল গাফ্ফার চৌধুরী তারেক রহমানের ব্যক্তি ইমেজ, রাজনৈতিক সুনাম বিনষ্ট এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার কু-উদ্দেশ্যে ‘তারেক রহমান একজন উন্মাদ। তাকে অর্ধ-উন্মাদ বললেও সম্মান করা হবে। এ উন্মাদ অবস্থাতেই তার শেষ পরিণতি ঘটবে’ বলে মন্তব্য করেছেন। এরফলে তারেক রহমান, বিএনপি এবং বাদীর মান খুন্ন হয়েছে।
এতে কমপক্ষে ৫শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাদী দাবি করা হয়েছে।