ঢাকাWednesday , 17 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামরুলকে পাগল বলার মামলায় ফখরুল খালাস

Link Copied!

Fakhrul
নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে পাগল বলার ঘটনায় দায়ের হওয়া একটি মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এ আদেশ দেন।
এদিন মির্জা ফখরুল আদালতে হাজিরা দেন। একই সঙ্গে আদালতে আসামি পক্ষের আইনজীবীরা ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারায় বিগত পাঁচটি তারিখে বাদী ধারবাহিকভাবে আদালতে হাজির না থাকায় আসামিকে মামলার দায় থেকে খালাস দেয়ার আবেদন করেন। বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান। পরে দুপুর দুপুর ১টা ৫০ মিনিটে বিচারক ফখরুল খালাস দিয়ে রায় দেন।
উল্লেখ্য, ২০১০ সালের ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক ১৮ জুলাই ঢাকার সিএমএম আদালতে মানহানি মামলা দায়ের করেন।