ঢাকাSunday , 14 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মন্ত্রী’ চাচার কোপানলে এমপি মাহজাবিন

Link Copied!

mahjabibnজামালপুর প্রতিনিধি : পারিবারিক নির্যাতনে অসহায় হয়ে পড়েছেন একাত্তরের মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং ‘কে-ফোর্স’-এর সর্বাধিনায়ক মেজর জেনারেল খালেদা মোশাররফ (বীর উত্তম) তনয়া জামালপুর সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ মোশাররফ বেবী।
পৈত্রিক সূত্রে পাওয়া নিজ বাড়ি আর জমিজমা দখল করে নিয়েছেন তার চাচা সাবেক ভূমি প্রতিমন্ত্রী আলহাজ্ব রাশেদ মোশাররফের ছেলে মেয়েরা।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে ছয়বারের নির্বাচিত এমপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব রাশেদ মোশাররফের পরিবারের সদস্যদের ভয়ে ভীত মাহজাবিন।
এমপি মাহজাবিন খালেদ মোশারফ বেবী অভিযোগ করে বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর আমার বাবা নিশৃংসভাবে নিহত হওয়ার পর দীর্ঘ ৩৫ বছর আমি ও আমার পরিবারের সদস্যরা ইসলামপুর এলাকায় আসেনি। এ সুযোগে আমাদের সব জমিজমাই দখল করে নিয়েছে চাচাতো ভাইবোনরা। এখন জমি উদ্ধার করতে গিয়ে চাচার (সাবেক মন্ত্রী রাশেদ মোশারফ) পরিবারের রোষানলে পড়েছি আমরা।
এমপি মাহজাবিন আরো বলেন, ‘ইসলামপুরের মোশারফগঞ্জে পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এমনকি বাড়ির মূল ফটকে ঝুলিয়ে দেয়া হয়েছে তালা। বাধ্য হয়ে মোশারফগঞ্জ স্বতন্ত্র স্থানে বাড়ির নির্মাণ করি আমরা। কিন্তু সেখানে থেকেও আমাদের উচ্ছেদ করার ষড়যন্ত্র শুরু করেছে চাচার পরিবার।
আরো অভিযোগ করা হয়েছে, মেজর জেনারেল খালেদ মোশাররফের পরিবারের সদস্যদের জমি থেকে বঞ্চিত করতে চলছে নানান ষড়যন্ত্র। তারা জামায়াতপন্থি কিছু সাংবাদিককে ম্যানেজ করে এমপি মাহজাবিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মিথ্যা সংবাদ পরিবেশন করছে দখলদাররা।
জামালপুরের ইসলামপুরে সদর ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় প্রায় ১২০ একর সম্পত্তির মালিক ছিলেন খালেদ মোশারফের বাবা মোশারফ মিয়া। বাবার মৃত্যুর পর সাবেক মন্ত্রী রাশেদ মোশাররফ সমস্ত জমিই দখল করে নেন।
এদিকে ১৯৭৫ সালে ৭ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ নিহত হওয়ার পর তার পরিবারের কোনো সদস্য আর ইসলামপুরে আসেনি। ৫ জানুয়ারি নির্বাচনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের-১৪ থেকে (সংসদ সদস্য) এমপি হন তার মেয়ে মাহজাবিন খালেদ মোশারফ বেবী।
এ বিষয়ে জানতে সাবেক মন্ত্রী রাশেদ মোশারফের ছেলে সাজিদ মোশারফ সেবকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।