ঢাকাSunday , 14 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ হচ্ছে ষাঁড়ের লড়াই, হাইকোর্টের রুল

Link Copied!

Oxনিজস্ব প্রতিবেদক : খেলার নামে মোরগ, ছাগল ও ষাঁড়ের লড়াই বন্ধ করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সঙ্গে কুকুর নিধনের মতো কার্যক্রম কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়েও রুল দেয়া হয়েছে।
আগামী তিন সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে এ রুল জারি করেন।
একই সঙ্গে সুনামগঞ্জের ছাতকে অনুষ্ঠিতব্য ষাঁড়, মোরগ, ছাগল লড়াই ও কুকুর নিধন বন্ধে হাইকোর্ট থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।
খেলার নামে মোরগ, ছাগল ও ষাঁড়ের লড়াইয়ের মতো নিষ্ঠুর পশু নির্যাতনের বৈধতা চ্যালেঞ্জ করে অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি সংগঠন এই রিট আবেদনটি করে। রিটে বলা হয়, এ ধরনের খেলা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার পরিপন্থি।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নাদিয়া চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
উল্লেখ্য, আদিযুগ থেকেই দেশে বিভিন্ন প্রাণীদের মধ্যে ‘পশু লড়াই’ আয়োজন করা হয়। তবে এর মধ্যে প্রতি বছর সিলেটের ছাতকে বড় ধরনের ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ষাঁড়ের মালিকরা ট্রাক ও পিকআপ-ভ্যান দিয়ে ষাঁড় নিয়ে আসেন ছাতক পৌর শহরে। অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়।
তবে এসব প্রতিযোগিতা প্রাণী নিধনের অন্যতম কারণ হওয়ায় হাইকোর্ট তার আদেশের মাধ্যমে তা বন্ধ করতে নির্দেশ দেন।