ঢাকাFriday , 12 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি, সাসপেন্ড ৩

Link Copied!

4রাজশাহী প্রতিনিধি : ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ ওই গাড়িতে কর্তব্যরত তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) এবং ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মহব্বতজান চৌধুরী বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় জানান, কেআইপি-১৩ তেলবাহী গাড়িতে কোনো যাত্রী পরিবহনের সুযোগ নেই।
উক্ত গাড়িতে অবৈধভাবে ভ্রমণের সময় হতাহতের ঘটনা তদন্তের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এওএম অপারেটর, পার্বতীপুর শাহ আলম তালুকদারকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন এবং ওই গাড়িতে কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কমিটিকে যথাশিগগির সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।