ঢাকাFriday , 12 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসময়ে তিস্তায় ভাঙন

Link Copied!

Tistaরংপুর প্রতিনিধি : শুকনো মওসুমে হঠাৎ করেই তিস্তা নদীতে ভাঙন দেখা দিয়েছে। গত দু’দিনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়া এলাকার প্রায় ৫শ’ ফুট ব্লক পিচিং বাঁধ তিস্তায় বিলীন হয়ে গেছে।
অসময়ে তিস্তায় ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে তিনতলা বিশিষ্ট সাউদপাড়া ইসলামিয়া বহুমুখী আলিম মাদরাসা, একমাত্র পোস্ট অফিস, কাজী অফিসসহ অন্তত ২০টি পরিবার।
এলাকাবাসী জানান, তিস্তার পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চর জেগে উঠে। ফলে পানির মূল স্রোতধারা সাউদপাড়া মাদরাসা সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত হওয়ায় ওই এলাকার ব্লক পিচিং বাঁধে ভাঙন দেখা দেয়।
গত দু’দিনে ওই এলাকার প্রায় ৫শ’ ফুট ব্লক পিচিং বাঁধ তিস্তায় বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসীসহ সেখানে বসবাসরত অসহায় পরিবারগুলো।
সাউদপাড়া এলাকার আইয়ুব আলী, আলেফ উদ্দিন, আব্দুল হাকিম ও কাশেম জানান, শুকনা মওসুমে তিস্তায় ভাঙন অকল্পনীয়। ভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে বর্ষা মওসুমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
কোলকোন্দ ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা শিক্ষক মমিনুর ইসলাম ভাঙনের বিষয়টি নিশ্চিত করে জানান, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত একটা ব্যবস্থা নেয়া হবে।
তবে এ বিষয়ে জানতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।