ঢাকাMonday , 11 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর এরশাদনগর এলাকায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। গুরুতর অসুস্থ ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুদ গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা মাসুদকে সোমবার ভোরে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে।