ঢাকাMonday , 11 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত ও গণপিটুনিতে চোর নিহত

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত ও গণপিটুনিতে চোর নিহত হয়েছে।
সোমবার ভোরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগোরকান্দা গ্রাম ও বৈলর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিউর রহমান জানান, সোমবার ভোরে নিগোরকান্দা গ্রামে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাত এক ডাকাত (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।
অন্যদিকে, উপজেলার বৈলর গ্রামে সোমবার ভোরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে অজ্ঞাত যুবক (৩০) নিহত হয়েছেন।