ঢাকাFriday , 5 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

Link Copied!

Islami-Andulan2
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে আগামী ৯ ডিসেম্বর দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে ইসলাম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিও জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার পল্টনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম।
এসব দাবিতে ইসলামী আন্দোলন অন্য যেসব কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে- ১২ ডিসেম্বর সিলেট বিভাগীয় মহাসমাবেশ।
নিজেদের দাবির পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ২৫ ডিসেম্বর থানায় থানায় বিক্ষোভ।
২৩ থেকে ২৫ ডিসেম্বর ঢাকা-কুড়িগ্রাম রোডমার্চ।
৫ থেকে ৭ জানুয়ারি ঢাকা-সিলেট রোডমার্চ।
৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা-খুলনা রোডমার্চ।
১০ থেকে ১১ জানুয়ারি খুলনা-বরিশাল রোডমার্চ।
২১ থেকে ২৩ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ।
১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান।
১৮ মার্চ বঙ্গভবন অভিমুখে গণমিছিল ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ।
এছাড়া আসন্ন সংসদ অধিবেশন চলাকালে সংসদ অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন।