ঢাকাThursday , 4 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের পেছাল ফখরুলদের চার্জ শুনানি

Link Copied!

Fakhrul
নিজস্ব প্রতিবেদক :
রমনা থানার গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৪১ নেতাকর্মীর  চার্জ শুনানি আজও হয়নি। শুনানির জন্য আগামী ১২ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখের আদালত নতুন ওই দিন ধার্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাসের পক্ষে সময়ের আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখ তা মঞ্জুর করেন। এদিন মামলার অধিকাংশ আসামিই আদালতে হাজির ছিলেন।
আদালতে হাজির হওয়া বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে রয়েছেন- ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ২ মার্চ রমনা থানার বেইলি রোডে অবস্থিত সোনালি ব্যাংক ও ভিকারুননেসা স্কুলের সামনে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা একটি এক্স করোলা গাড়ির চালক সোহেলকে মারধর করে তার পকেট থেকে ৭ হাজার ২শ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় ওই দিনই রমনা মডেল থানার এসআই আলী হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এরপর ২০১৪ সালের ৫ জুলাই এসআই দীপক কুমার দাস তদন্ত করে আসামিদের বিরুদ্ধে চার্জ শিট দাখিল করেন। গত ১৬ অক্টোবর এ মামলাটির চার্জ শুনানি হওয়ার কথা ছিল। ওই দিন আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে চার্জ শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু আসমিপক্ষ আজ আবার সময়ের আবেদন করলে তা মঞ্জুর করা হয়।