ঢাকাSunday , 16 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : ঢাকা- ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।রোববার দুপুরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। পরনে ক্রিম কালারের শাড়ি রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সকালে শ্রীপুর স্টেশনের উত্তর পাশে আউটার সিগন্যালে রেল লাইন পার হওয়ার সময় ওই নারী জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে গলা থেকে দেহ বিচ্ছন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।