ঢাকাTuesday , 2 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাগর-রুনী হত্যার আসামি তানভীরের জামিন

Link Copied!

Sagor Runi
নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো আসামি তানভীর রহমানের জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এসএইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে তানভীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তানভীরের জন্য আদালতে শুনানি করেছেন।

এর আগে গতকাল সোমবারও তিনি তানভীরের পক্ষে শুনানি করেন। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

এদিকে তানভীরের জামিনের জন্য হাইকোর্টে এই আইনজীবী পাঁচবার জামিন আবেদন করেন। ছয়বারের বেলায় জামিন পেলেন তানভীর। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান তানভীরের জন্য আদালতে এসেছিলেন।

এ ব্যাপারে কথা হয় তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ সঙ্গে। তিনি বলেন, ‘আদালত তানভীরের জামিন মঞ্জুর করে রুল দিয়েছেন।’ তবে কতোদিনের জামিন এবং কী রুল দিয়েছেন তা তিনি বলতে পারেননি।

তিনি বলেন, ‘তানভীর সাগর-রুনি হত্যা মামলার একজন গ্রেপ্তার দেখানো আসামি। অথচ এ হত্যাকাণ্ডের সঙ্গে তানভীরের কোনো সংশ্লিষ্টতা নেই। তারপরও বিনা কারণে কারাগারে আটক করে রাখা হয়েছে তানভীরকে।’

উল্লেখ্য, মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ডাক্তার নারায়ণচন্দ্র হত্যা মামলার আসামি তানভীর। পরে সাগর-রুনি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।