ঢাকাSunday , 16 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ডেমরার সারুলিয়া বক্সনগরের নির্মাণাধীন ভবনের দেয়ালে পানি দেওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের স্বজনরা জানান, সকালে ভবনের দেয়ালে পানি দেওয়ার সময় পা পিছলে ১০ সিঁড়ি নিচে পড়ে যান আব্দুল হক। মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখম হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ছাড়া পারিবারিক অশান্তিতে কীটনাশক পান করে আসমা বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। আসমা বেগমের ছেলে ফারুক বলেন, ‘তাদের বাসা ডেমরা স্টাফ কোয়ার্টারে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে মা কীটনাশক পান করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’
গত রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বাবার সঙ্গে মায়ের ঝগড়া হয়। এ কারণেই মা কীটনাশক পান করেন বলে তিনি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ঢামেক হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।