ঢাকাSaturday , 10 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো র‌্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। বিদায় করে দিয়েছে কিউইদের। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও একধাপ উন্নতি করেছে বাংলাদেশ। সাত থেকে উঠে এসেছে ছয়ে। এ যাত্রায় আবারো শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে টাইগাররা। অবশ্য আগামীকাল শ্রীলঙ্কা প্রতিপক্ষ পাকিস্তানকে হারালে আবারো তারা র‌্যাঙ্কিংয়ের ছয়ে উঠে যেতে পারে।
অবশ্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি র‌্যাঙ্কিং এখনো আপডেট করেনি। সে কারণে তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে ছয়ে। আর ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে সাতে। আডটেড করলে বাংলাদেশ ছয়ে উঠে যাবে।
মজার ব্যাপার হল ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠেছিল বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে হেরে আবারো সাতে নেমে যায় টাইগাররা। ছয়ে উঠে যায় লঙ্কানরা। বৃহস্পতিবার রাতে ভারতের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নেয় শ্রীলঙ্কা। তাতে তাদের রেটিং পয়েন্ট বেড়ে হয় ৯৪। আর শুক্রবার রাতে সেই নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে আবারো বাংলাদেশ উঠে আসে র‌্যাঙ্কিংয়ের ছয়ে।