ঢাকাSaturday , 10 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক বিভ্রাটে ক্যাটরিনা

Link Copied!

বিনোদন ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত হয় আইফা অ্যাওয়ার্ড ২০১৭-এর সংবাদ সম্মেলন। এতে উপস্থিত হয়ে পোশাক বিভ্রাটে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে সংবাদিকদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বের আগে ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সালমান খান, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ। একসঙ্গে তাদের অনেক ছবি তোলা হয়। কিন্তু তার আগে ক্যাটরিনা যখন হোটেল লবিতে প্রবেশ করছিলেন তখন তিনি পোশাক বিভ্রাটে পড়েন। তার অন্তর্বাস দৃশ্যমান হয়। আর সেটি এক ফটোসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। বিষয়টি বুঝতে পেরে ক্যাটরিনা ওই ফটোসংবাদিককে ছবিটি ডিলিট করার জন্য বলেন এবং ওই ফটোসাংবাদিক সঙ্গে সঙ্গে সেটি ডিলিটও করেন।
বর্তমানে সালমানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। সম্প্রতি দুবাইয়ে সিনেমাটির দ্বিতীয় পর্বের শুটিং শেষ হয়েছে। জুলাইয়ে পরবর্তী শিডিউলের শুটিং শুরু হবে। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর।
এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার জাগ্গা জাসুস সিনেমাটি। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করছেন তার সাবেক প্রেমিক রণবীর কাপুর।