ঢাকাSaturday , 10 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনের মানুষ পেয়ে গেছেন নুসরাত

Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ২০১১ সালে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী। তারপর জিৎ, দেব, অঙ্কুশসহ টলিপাড়ার প্রথম সারির প্রায় সব চিত্রনায়কের সঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় হাজির হন তিনি। মেধা আর পরিশ্রম গুণে ইতিমধ্যে নিজের শক্ত জায়গা গড়ে নিয়েছেন এই অভিনেত্রী।
বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নুসরাত। এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। তবে প্রেম করছেন তা বেশ খোলাসা করেই জানিয়েছেন এ অভিনেত্রী। প্রেম ও বিয়ে প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে নুসরাত জাহান বলেন, ‘খোলাসা করেই বলি, আমি মনের মানুষ পেয়ে গেছি। তবে এখনই সংসারী হওয়ার কথা ভাবছি না।’
কলকাতার নজরুল মঞ্চে বসেছিল টেলি সিনে অ্যাওয়ার্ডের এবারের আসর। এতে সেরা অভিনেত্রী ও সেরা জুটির পুরস্কার পেয়েছেন নুসরাত জাহান।