ঢাকাSaturday , 10 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মারেকে বিদায় করে ফাইনালে ভাভরিঙ্কা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারেকে বিদায় করে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন স্তানিসলাস ভাভরিঙ্কা। শুক্রবার সেমিফাইনালে চার ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ে ব্রিটিশ তারকা মারেকে ৭-৬ (৮-৬), ৩-৬, ৭-৫, ৬-৭ (৩-৭), ১-৬ গেমে হারান সুইস তারকা ভাভরিঙ্কা।
প্রাক্তন চ্যাম্পিয়ন ভাভরিঙ্কা রোববারের ফাইনালে রাফায়েল নাদাল অথবা ডোমিনিক থিমের মুখোমুখি হবেন। ৩২ বছর ৭৫ দিন- ১৯৭৩ সালে নিকোলা পিলিকের পর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হলেন ভাভরিঙ্কা।