ঢাকাFriday , 9 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২২ অক্টোবর রাবির ভর্তি পরীক্ষা শুরু

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২২-২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাবির উপ-রেজিস্ট্রার (একাডেমিক শাখা) এ এইচ এম আসলাম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাতে অন্য পাবিলক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে মিলে না যায়, তাই প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আবেদনের যোগ্যতা, সময়সীমা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার নিয়মের বিষয়ে পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
গত বছর বিশ্ববিদ্যালয়ের ৫৭টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে ৪ হাজার ৭১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিল। তবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে আসন সংখ্যা বাড়ানো হবে কি না তা এখনো সিদ্ধান্ত হয়নি।