ঢাকাThursday , 8 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিৎ-শুভশ্রীর ‘উড়ছে মন’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘বস টু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জিৎ ও শুভশ্রী। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে সম্প্রতি ‘উড়ছে মন’ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। এ গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। গানের কথা লিখেছেন প্রাঞ্জল এবং সংগীতায়োজন করেছেন জিৎ গাঙ্গুলি। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে।
সিনেমাটি নির্মাণ করেছেন ওপার বাংলার নির্মাতা বাবা যাদব। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ, শুভশ্রী, বাংলাদেশের নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার এ সিনেমাটি বাংলাদেশের অংশ প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, কৌশিক সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, সীমান্তসহ অনেকে।