ঢাকাThursday , 8 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সাতেই অবসর নিতে চান মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগামী বছরই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। কিন্তু চুক্তি নবায়ন নিয়ে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার সঙ্গে এখনো সমঝোতায় পৌঁছতে পারেনি কাতালান ক্লাবটি। মেসিও এ ব্যাপারে এতদিন একপ্রকার চুপ ছিলেন। তবে চুক্তি নিয়ে কিছু না বললেও বার্সাতেই ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছেন তিনি।
টিনসেন্ট স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে মেসি বলেন, ‘এটা আমার সব সময়ের চাওয়া। আমি বার্সেলোনাতেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই।’ স্প্যানিশ গণমাধ্যমগুলো মনে করছে আগামী ২০২১ কিংবা ২০২২ সাল পর্যন্ত বার্সার সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হতে পারেন মেসি।
১৩ বছর বয়স থেকে বার্সার সঙ্গে পথচলা শুরু হয় মেসির। লা ম্যাসিয়া একাডেমি থেকে উঠে এসে কাতালান ক্লাবটির প্রাণভোমরা হয়ে উঠেন তিনি। বার্সা ক্যারিয়ারে ৮টি লা লিগা এবং ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন তিনি।ব্যক্তিগত পারফরম্যান্সের সেরাটার জন্য জেতেন পাঁচটি ব্যালন ডি’অর।