যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে আল-আমিন (১৪) নামে এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার শ্যামকুড় গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আল-আমিন উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে। সে দুর্বাডাঙ্গা হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা মোস্তফা ক্যানসার রোগী। এ কারণে লেখাপড়ার পাশাপাশি আল-আমিন ইঞ্জিনভ্যান (নছিমন) চালিয়ে সংসারে সহযোগিতা করতো।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন বলেন, ‘স্থানীয় কয়েকজন শিশু পাটক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে ইউপি সদস্য গোলাম মোস্তফাকে জানায়। ইউপি সদস্য শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামানকে বিষয়টি জানান। পরে ইউপি চেয়ারম্যান থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আল-আমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভোবে ধারণা করা হচ্ছে।

