ঢাকাThursday , 8 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মহানগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৪৪) এবং মহিবুল্লাহ প্রকাশ মাহবুব (৫৫)।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মো. মহসিন বলেন, বায়েজিদ থানার নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।