ঢাকাThursday , 8 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি সদস্য নিহত

Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কদম আলী (৩৫) নামে এক চরমপন্থি সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে গোয়ালন্দ উপজেলার ছোটবাকলা ইউনিয়নের চরদোলনী গ্রামে এ ঘটনা ঘটে। কদম আলী গোয়ালন্দ পৌরসভার কুবাদ আলীর ছেলে।
ডিবি পুলিশের পরিদর্শক মো. ওবায়দুর রহমান জানান, কদম আলী লাল পতাকা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য। রাতে কদম আলী ও তার সহযোগীরা গোয়ালন্দ উপজেলার চরদোলনী গ্রামে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে কদম আলী নিহত হন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক ও একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। কদম আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।