চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী থেকে শুটারগানসহ সাঈদ (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার ভোরে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদর্শা দাতারাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সাঈদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার ভোরে অভিযান চালিয়ে একটি শুটারগানসহ সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

