ঢাকাWednesday , 7 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কসবায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইব্রাহিম মিয়া (৩৫) নামে এক যু্বক নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার চণ্ডিদ্বার গ্রামে এ ঘটনা ঘটে। ইব্রাহিম কসবা উপজেলার লতুয়ামোড়া গ্রামের মৃত সমরাজ মিয়ার ছেলে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে লতুয়ামোড়া গ্রামে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ ইব্রাহিমের স্ত্রী রেনুয়ারা বেগমকে (৩০) আটক করে পুলিশ। রেনুয়ারাকে থানায় আনার পথে চণ্ডিদ্বার গ্রামের একটি সড়কে ইব্রাহিম ও সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি, তিনটি রামদা ও একটি দা উদ্ধার করা হয়েছে।