ঢাকাMonday , 5 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহায়ক সরকারের বিধান নেই : কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সহায়ক সরকারের বিধান সংবিধানে নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে সহায়ক সরকারের বিধান নেই। নির্বাচনকালীন নির্বাচন কমিশনই মূল বিষয়। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সরকার অন্যান্য দেশের মতো রুটিন ওয়ার্ক করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সব মেশিনারিজ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে।’
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে। নিবার্চনে না আসার বিকল্প নেই। নির্বাচনে না এসে নিজেদের অস্তিত্ব আবারও ঝুঁকির মধ্যে ফেলবে, এমনটা তারা করবে মনে হয় না।’
বিএনপির দুর্বার আন্দোলনের ডাক প্রসঙ্গে তিনি বলেন, ‘গত আট বছরে বিএনপি কমপক্ষে ৪০ বার আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু আন্দোলন হয়নি। কারণ আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই। বিএনপির যে নেতিবাচক রাজনীতির দৃষ্টান্ত, সেই আন্দোলনে জনগণ সাড়া দেবে তা বিশ্বাস করার কারণ নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাজেট নিয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন, আগামী এক মাস বাজেট নিয়ে সংসদে আলোচনা করে জনস্বার্থ বিঘ্নের কিছু থাকলে, তা সংশোধনের বিবেচনা করা হবে।’ এই সময় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।